- Author : Nabanita Deb Sen
- Publisher : Dey's Publishing
আজীবনের ভালো-বাসা বাড়ির বারান্দায় নবনীতা নতুন করে এসে দাঁড়িয়েছেন-বাংলার পাঠকের রবিবার সকালে চায়ের কাপ হাতে এসে বসবার নতুন ঠিকানা এই বারান্দাটি। গত কয়েকবছর ধরে ‘ভালো-বাসার বারান্দা’ পাঠকের পরিচিত, প্রিয়, আদরণীয় হয়েছে। দেশবিদেশের আলো এসে পড়ে বারান্দাটিতে, স্মৃতি-বিস্মৃতির ছায়া- কখনও মানুষ, কখনও স্থান, কখনও সমাজ এসে ধরা দেয়। চাপল্যের চড়াইটিও কিচির মিচির করে যায় রেলিঙে বসে। দেওয়ালে আলোর আলিম্পন এঁকে দিয়ে যায় সময়ের চলচ্চিত্র। নবনীতার বারান্দায় বসে পাঠক পরিচিত হয়ে যান সমস্ত বিশ্বের সঙ্গে। উন্মুক্ত হয় নতুন চিন্তার বাতায়ন। প্রথম থেকেই বাংলাভাষার সর্বস্তরের পাঠকের মন জয় করে এসেছে এই কলামটি। বদলে দিয়েছে রুচি ও পঠনের অভ্যেস।দীর্ঘ প্রতীক্ষার পর প্রতিদিন ‘রোববার’-এর ‘ভালো-বাসার বারান্দা’ কলামের প্রথম বছরের প্রকাশিত একগুচ্ছ লেখা গ্রন্থিত হল একসঙ্গে। গ্রন্থটি বাংলাভাষা, সাহিত্য ও সমাজেরএকটি আশ্চর্য দলিল।
Quantity
- Category : Galpa-Upanyas
Flexible Delivery
Fast Delivery
Guaranteed Checkout :
- Weight: 440 g


Reviews
There are no reviews yet.