- Publisher : Deep Prakashan
তিনি ‘বাংলার রবিনহুড’। দুষ্টের দমন আর শিষ্টের পালন তাঁর জীবনের ‘মহামন্ত্র’। ধনীর মসনদ থেকে ভয় দেখিয়ে কেড়েকুড়ে লুটপাট করে দরিদ্রজনের মধ্যে বিলিয়ে তার যত সুখ। কত আনন্দ। আত্ম-পরিতৃপ্তি।মোহনকে প্রবীণ-পাঠক কে না চেনে। নবীন-পাঠকের কাছে হয়তো মোহনের রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের কথা অজানা। হাতে পেলে একালের নবীন-পাঠকও পড়বে পরম আনন্দে। পড়তে পড়তে উত্তেজনার পারদ চড়তে থাকবে। মোহনের সম্ভাব্য বিপদের কথা ভেবে মনের কোণে জাগবে কাতরতা, উদ্বিগ্নতা। ঘটনা-উপঘটনায়, উত্তেজনা বাড়তেই থাকে। সীমাহীন রহস্য-রোমাঞ্চ। শেষে পাঠকের মুখে হাসি ফোটে।মোহনের এইসব অ্যাডভেঞ্চারে নিজের অজান্তেই পাঠক শামিল হয়ে পড়েন। কাহিনির অন্তিমে মোহনের মুখে ফুটে ওঠা আত্মতৃপ্তির হাসি পাঠকের মুখেও ছড়িয়ে পড়ে। পরিতৃপ্ত পাঠক অপেক্ষায় থাকে নতুনতর আখ্যানের। শশধর দত্ত ছিলেন ক্লান্তিহীন, মোহনকে নিয়ে লিখেছিলেন দুশোরও বেশি ক্ষীণকায় উপন্যাস। আমরা তাঁর বিপুল সৃষ্টিসম্ভার থেকে বারোটি আখ্যান একত্রিত করেছি। প্রতিটি লেখাই উত্তেজনায় ভরপুর, মানবিকতার উজ্জ্বল। মোহনের জয় সহসা আসেনি। অনেক অ্যাকশন, অনেক উত্তেজনা, দুদে পুলিশ অফিসারও মোহনের কাছে শিশু। বুদ্ধিতে, চাতুর্যে, কৌশলে বরাবর সে এগিয়ে থাকে। মুগ্ধ হয়ে সেসব পড়তে হয়। মোহনের পদধ্বনিতে যে মুগ্ধতার শুরু, রোমাঞ্চের সূত্রপাত, তা বাড়তেই থাকে। বাড়তে বাড়তে কখনো কাছের সুন্দরবনে, কখনো-বা পৌঁছে যায় দূরের সোভিয়েত-রাশিয়ায়। রণে বনে সর্বত্র সর্বোত্তম মোহন।এমনকি সাগরতলেও। রুদ্ধশ্বাসে মনোমুগ্ধকর মোহন-কাহিনি পড়ুক একালের পাঠক। সেকালের মোহন-জনপ্রিয়তা ফিরে আসুক একালে।
Quantity
- Category : Galpa-Upanyas
Flexible Delivery
Fast Delivery
Guaranteed Checkout :
- Weight: 1116 g


Reviews
There are no reviews yet.