শাহজাদা দারাশুকো ২

  • Author : Shyamal Gangopadhyay
  • Publisher : Dey's Publishing

₹560 ₹700

হিন্দুস্থানের বাদশা শাহজাহান তাঁর বড়ছেলে শাহজাদা দারাশুকোকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। কয়েকবার তিনি বলেওছেন, আল্লাতালার অসীম করুণা- তাই এমন ছেলে আমি পেয়েছি। সেই ছেলে দারাশুকো সব ধর্মের ভেতর দিয়ে মানুষের ধর্ম খুঁজে বেড়াচ্ছিলেন। বাদশার সেজো ছেলে শাহজাদা আওরঙ্গজেব তাঁর আব্বা হুজুরের স্নেহ ভালোবাসা তো তেমন পানইনি-বরং প্রাণপণ লড়াই করেও বাদশার কাছ থেকে পেলেন কঠিন বাক্যবাণ, বদলির হুকুম, অপমান। আর লড়াই না করেও দারা পেলেন বিজয়ীর সংবর্ধনা। কট্টর মোল্লারা হিন্দুস্থানের পহেলা শাহজাদা দারাশুকোর মতিগতি বুঝতে না পেরে আঁতকে উঠলেন। ভাবলেন, দারার হাতে ইসলাম বিপন্ন। এমন শাহজাদা যদি হিন্দুস্থানের বাদশা হন তো ঘোর বিপদ। মুঘল শাহী তো যাবেই- ইসলামও হিন্দুস্থানে তলিয়ে যাবে। তাই মোল্লারা এসে দাঁড়ালেন আওরঙ্গজেবের পাশে। হিন্দুস্থানের মসনদকে ঘিরে ক্ষমতা, ধর্ম, ভালোবাসা, ঈর্ষার এক গোল্লাছুট খেলা শুরু হয়ে গেল। খেলা ভাঙলে দেখা গেল মানুষের ধর্ম খুঁজতে গিয়ে শাহজাদা দারা তাঁর মাথাটি হারিয়েছেন। হিন্দুস্থানে মুক্তদৃষ্টি, মুক্তবোধির স্বচ্ছন্দ চলাচল বন্ধ হয়ে গেল। বাংলা ঐতিহাসিক উপন্যাসের সংজ্ঞা পাল্টে দেওয়ার জন্যে এ লেখাটি অত্যন্ত জরুরি ছিল।

Quantity

Buy Now

Flexible Delivery

Fast Delivery

Guaranteed Checkout :

  • Weight: 905 g

Reviews

There are no reviews yet.

Be the first to review “শাহজাদা দারাশুকো ২”

Your email address will not be published. Required fields are marked *