- Author : Buddhadeb Guha
- Publisher : Ananda Publishers
Quantity
- Category : Chotoder Boi, Galpa-Upanyas
Flexible Delivery
Fast Delivery
Guaranteed Checkout :
নিজে দারুণ শিকারি বুদ্ধদেব গুহ, আর তাই শিকারকাহিনি লেখাতেও যেন জুড়ি নেই তাঁর। জঙ্গলমহল একেবারে জ্যান্ত চেহারায় হাজির তাঁর, লেখায়— তাঁর মহিমা ও মাধুর্য, হিংস্রতা ও সারল্য, শব্দ ও নৈঃশব্দ্য নিয়ে অবিকল। বুদ্ধদেব গুহর শিকারকাহিনি মানেই স্বতন্ত্র স্বাদ।
শুধু যে ভারতীয় জঙ্গল নিয়েই লিখেছেন বুদ্ধদেব গুহ তা নয়, লিখেছেন সুদূর আফ্রিকার গহন আরণ্যক পটভূমিকাতেও। রহস্য-রোমাঞ্চে টানটান বুদ্ধদেব গুহর শিকারকাহিনির প্রধান নায়ক ঋজুদা। আর শিকারি ঋজুদার ক্ষুদে শাগরেদ শ্রীমান রুদ্র, যার জবানিতে ঋজুদার যাবতীয় শিকারের অভিজ্ঞতা বর্ণিত।
সেই ঋজুদা ও রুদ্রেরই সমূহ শিকারকাহিনি নিয়ে খণ্ডে-খণ্ডে বেরুচ্ছে ‘ঋজুদাসমগ্র’।
এই দ্বিতীয় খণ্ডে অন্তর্ভুক্ত আটটি উপন্যাস: ঋজুদার সঙ্গে জঙ্গলে, মউলির রাত, বনবিবির বনে, টাঁড়বাঘোয়া, বাঘের মাংস, অন্য শিকার, ঋজুদার সঙ্গে লবঙ্গিবনে ও ঋজুদার সঙ্গে সুফ্কর-এ।
- Weight: 496 g




Reviews
There are no reviews yet.