- Author : Shashthipada Chattopadhyay
- Publisher : Ababhas Publishers
Quantity
- Category : Chotoder Boi, Galpa-Upanyas
Flexible Delivery
Fast Delivery
Guaranteed Checkout :
আবার সেই পাণ্ডবগোয়েন্দাবাহিনী। সেই বাবলু, বিলু, ভোম্বল। সেই বাচ্চু ও বিচ্ছু। আর এদের যাবতীয় অভিযানের অবশ্যসঙ্গী, কালো কুকুর সেই পঞ্চু। সেবার শীতে কোথায় যাবে, কোথায় যাবে ভাবতে-ভাবতে ঠিক হল, ওরা যাবে রাজস্থানের মরু-অঞ্চলে। উটের পিঠে চেপে, বালির সমুদ্র পার হয়ে। সামনেই মাঘী পূর্ণিমার মরু-মেলা। উৎসবের সাজ-সাজ রব মরুভূমিতে। জয়শলমির ছুঁয়ে সেই উৎসব-প্রাঙ্গণ থর মরুভূমিতে যাবে ওরা। কিন্তু, কী কপাল! মরু-অভিযানের আগেই শুরু হল অভিযান। আগ্রার এক মেয়েকে দুর্বৃত্তদের কবল থেকে বাঁচাল ওরা। আর সেই সুত্রে ওদের এই মরুভূমি-অভিযান শুরু হল আগ্রা থেকে। আগ্রাতে পা রাখতে-না-রাখতেই পদে-পদে নতুন বিপদ আর ক্ষণে-ক্ষণে উত্তেজনা। সেই উত্তেজনার জের চলল সেই থর মরুভূমি পর্যন্ত। এমন দুর্ধর্ষ অভিজ্ঞতা যেন আগে কখনও হয়নি। আগ্রার দুই মেয়ে, এক শ্বেতাঙ্গিনী, হার্মাদ, সন্ন্যাসী, মরুদস্যুর দল এবং পাণ্ডবগোয়েন্দাদের নবম অভিযান নিয়ে এই উপন্যাস শুরু থেকে শেষ পর্যন্ত চমকে ঠাসা।
- Weight: 156 g


Reviews
There are no reviews yet.