Flexible Delivery
Fast Delivery
Guaranteed Checkout :
বাবলু, বিলু আর ভোম্বল—এই তিন বন্ধু। বাচ্চু আর বিচ্ছু, এই দুই বোন। এই হল পাণ্ডবগোয়েন্দার পাঁচ জন। অবশ্য আরও একজনের কথাও বলতে হয়, এই পাঁচজনের যে কিনা নিত্যসঙ্গী। সে হল পঞ্চু, এক কালো কুকুর। এদের সবাইকে নিয়েই দারুণরকমের জনপ্রিয় রহস্যভেদী দল—পাণ্ডবগোয়েন্দা। ক্ষুদে এই গোয়েন্দাদলের বুকে দুর্জয় সাহস, বাহুতে দুর্দম শক্তি। দু-ঘা খেলে চার ঘা কী করে ফিরিয়ে দিতে হয়, তা এরা বিলক্ষণ জানে। আর তাই এদের অভিযান মানেই ঘটনার ঘনঘটা। নিত্যনতুন পটভূমি। পদে-পদে বিপদ। ক্ষণে-ক্ষণে চমক। এহেন পাণ্ডবগোয়েন্দারই বারো নম্বর অভিযানের কাহিনী এই বইতে। এ-অভিযানের সূচনা এই দলেরই অন্যতম বিলুর হঠাৎ-অন্তর্ধানকে কেন্দ্র করে। তাকে নাকি জয়রামপুরের মন্দিরের দিকে যেতে দেখা গেছে। কেন গেল বিলু? দলের কাউকে না জানিয়েই বা এমন একা গেল কেন? বহু নাটকীয় ঘটনাপ্রবাহে রোমাঞ্চকর পাণ্ডবগোয়েন্দা ১২।
- Weight: 246 g


Reviews
There are no reviews yet.