- Author : Saikat Mukhopadhyay
- Publisher : Patra Bharati
বুধোদার হাতে অনেকদিন আগের কিছু রঙিন ছবি এসে পৌঁছল। পাখি বা পতঙ্গর ছবি, কিন্তু জীবন্ত পাখি বা পতঙ্গের নয়; তাদের মৃত শরীরের নিখুঁত কপি। বুধোদা আর রুবিক পৌঁছে গেল দুর্গম আদিবাসী গ্রাম লোহুরঙে। গিয়ে দেখল, এক ডাইনির ভয়ে পুরো গ্রাম জড়োসড়ো। পাওয়া গেল গুণীন ভুসুক পাহানের মৃতদেহ, কাচের মতন স্বচ্ছ! তারপর?… হিমালয়ের কোলে এক পরিত্যক্ত চা-বাগান-কুকড়াঝোরা। ওখানকার লোকে বলে, বহুদিন আগে ব্রিটিশ ম্যানেজারের হাতে চা বাগানের শ্রমিক সুবেশ তিরকে খুন হয়েছিল। সুবেশই কি প্রতিশোধ নিতে পরিবর্তিত হয়েছিল নেকড়েমানুষে?… শহর কলকাতার অন্ধ গলিতে বুধোদা আর রুবিকের অভিযান। আদিম অরণ্যের থেকে কিছু কম ভয়ঙ্কর নয় সেই ডাউন-টাউন, যেখানে বন্ধঘরের মধ্যে প্রায় ওদের চোখের সামনেই খুন হয়ে যান এক ম্যাজিশিয়ানের উত্তরাধিকারী। কেন?… বুধোদা আর রুবিকের তিন-তিনটে দম বন্ধ করা অভিযান একমলাটে।
Quantity
- Category : Galpa-Upanyas
Flexible Delivery
Fast Delivery
Guaranteed Checkout :
- Weight: 400 g


Reviews
There are no reviews yet.