- Author : Abhishek Chattopadhyay
- Publisher : Deep Prakashan
বিতানের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে বৈশালীর। কিন্তু প্রতি পদে বিতান অনুভব করে বৈশালী তাঁকে এড়িয়ে যাচ্ছে। বিতান ততই বৈশালীকে আঁকড়ে ধরার চেষ্টা করছে। আসলে বিতান ভুলতে চাইছে রোহিণীকে। একসময়ের প্রেম। যাঁর আকাঙ্খা ছিল বিতানের সাধ্যের বাইরে। বৈশালীও বিতানের মুখে দেখতে পায় এক খুনির ছায়া। যে বৈশালীর প্রথম প্রেমকে চোখের সামনে খুন করেছে। ছলে-বলে-কৌশলে বিতানকে জীবন থেকে সরাতে চায় সে। কিন্তু দুপক্ষের বাড়ির লোকের উৎসাহ ও উত্তেজনায় বিতান ও বৈশালীর মনের কথাগুলো চাপা পড়ে যেতে থাকে। একসময় বৈশালীরও মন ঘুরে যায় বিতানের দিকে। তখনই ঘটে চরম দুর্ঘটনাটা। না চাইতেও রোহিণীও এসে পড়ে বিতান আর বৈশালীর মাঝে। ভুল-ঠিকের খেলার মাঝে পিষতে থাকে বিতান। চাহিদা আর অধিকারের দ্বন্ধে প্রেম হয়ে যায় গলার ফাঁস। ভুল আর নিয়তির আঘাতে ঝাঁঝরা হয়ে যায় তিনটে মন।পড়ে থাকে অপেক্ষা… অনন্ত অপেক্ষা।কার কাছে ফিরবে বিতান? রোহিণী না বৈশালী?
Quantity
- Category : Galpa-Upanyas
Flexible Delivery
Fast Delivery
Guaranteed Checkout :
- Weight: 405 g


Reviews
There are no reviews yet.