- Author : Tilottama Majumdar
- Publisher : Ananda Publishers
জোছনরুপ সুদর্শন, মেধাবী। ছাত্রাবস্থায় দারিদ্র্যের সঙ্গে রীতিমতো যুঝতে হয়েছে তাকে। এক চোখ কানা ছিল তার ছোড়দির। বেড়ালটা ছোড়দিকেই কেন বেশি ভালবাসে, এই ঈর্ষায়, ছোটবেলায় সে লাটু দিয়ে বেড়ালের চোখ কানা করতে চেয়েছিল। আহত, পলায়নপর মার্জারটি ধরতে গিয়ে পথদুর্ঘটনায় মারা গিয়েছিল ছোড়দি। সেই ধাক্কায় মা পক্ষাঘাতে পঙ্গু হয়ে যান। সঙ্গে সঙ্গে গোটা পরিবার। প্রায় মাতৃহীন শৈশবে দুই দিদির তত্ত্বাবধানে বেড়ে উঠছিল জোছনরূপ। প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্নে বিভোর সে এমনকী বয়ঃসন্ধিতেও নারী সম্পর্কে আগ্রহী ছিল না। অথচ, প্রথম দর্শনে, প্রতিবেশী ভাড়াটেদের মেয়ে কমলিনী তাকে পরিপূর্ণ প্রেমিক করে তোলে। অনায়াসে মেজদির প্রেমের সহায়ক হয়ে ওঠে সে। কমলিনীকে পড়ানোর দায়িত্ব সে নিখুঁতভাবে পালন করেছিল নিজের প্রেম সম্পূর্ণ গোপন করে। জোছনরূপ যা চেয়েছে, অল্পের জন্য তা ফসকে গিয়েছে। সে মনে করে না তা নিজের অক্ষমতা। কোনও অলক্ষ্য চক্রান্তে তার বাসনাগুলি চরিতার্থ হয়ে যায় বন্ধু শ্রেয়ব্রতর জীবনে। এমনকী, একদিন কমলিনীকে সে আবিষ্কার করে সফল শ্রেয়ব্রতর স্ত্রী। যাকে সে নিজে পায়নি, শ্রেয়ব্রত কেন তাকে পাবে? শুরু হয় প্রতিহিংসার খেলা। শেষ পর্যন্ত এ খেলা কি তৃপ্তি দেয় তাকে? এ উপন্যাস জোছনরূপের গভীর আত্মদর্শন।
Quantity
- Category : Galpa-Upanyas
Flexible Delivery
Fast Delivery
Guaranteed Checkout :
- Weight: 316 g


Reviews
There are no reviews yet.