- Author : Samaresh Majumdar
- Publisher : Ananda Publishers
Quantity
- Category : Galpa-Upanyas
Flexible Delivery
Fast Delivery
Guaranteed Checkout :
এরা কেউই অচেনা নয়। আকাদেমি, রবীন্দ্রসদন কি শিশিরমঞ্চে বহুবার এদের দেখেছি আমরা । আজও দেখি। এদের নাম পালটায়, চেহারা বদলে যায়, কিন্তু মূল চরিত্রটা মোটামুটি অভিন্ন। অনেক স্বপ্ন, অনেক উচ্চাশা নিয়ে এরা আসে। এক ছাদের নীচে জড়ো হয়, মহলা চালায়, রাত্রিদিনের পরিশ্রমে, যাবতীয় সম্বল উজাড় করে, এমন-কি ধারদেনা পর্যন্ত করেও এরা মঞ্চের উপর তুলে ধরে নিজেদের স্বপ্নের চেহারাটাকে। কখনও নাম হয়, কখনও হয় না। কখনও কল-শোর দৌলতে হাতের মুঠোয় চলে আসে নতুনতর স্বপ্ন, কখনও স্বপ্নভঙ্গের ব্যর্থতায় ফাঁকা হতে থাকে মহলাকক্ষ।এদের চলতি নাম গ্রুপ-থিয়েটার।গ্রুপ-থিয়েটারের এই স্বপ্ন আর স্বপ্নভঙ্গের চেহারা নিয়েই সমরেশ মজুমদারের এই তাজা স্বাদের উপন্যাস। শুধু বাইরের সমস্যার দিকই নয়, ভিতরের চাপা ও অমোঘ যেসব ঘাত-প্রতিঘাতের ফলে দলগুলি ভেঙে টুকরো হয়ে যায়, তার ছবিটিও, কয়েকটি সুপরিচিত চরিত্রের আদলে, ভারি বিশ্বাসযোগ্য করে এঁকেছেন তিনি।
- Weight: 187 g


Reviews
There are no reviews yet.