- Author : Shirshendu Mukhopadhyay
- SKU: 9788170668367
- Publisher : Ananda Publishers
Quantity
- Category : Chotoder Boi
Flexible Delivery
Fast Delivery
Guaranteed Checkout :
কাউকে যদি বলতে শোনা যায়, ‘তাতিরাতাচি গামা হন্ডুরাস’, এবং এর মানে জিগ্যেস করলে সে যদি জবাবে বলে, ‘গিমি গড়গড়ি কেরোসিন বোম’ অথবা ‘গমোসি গদাধর ভাগভাস ফুংকাসুন’, তা হলে তাকে অন্যে কে কী ভাববেন জানি না, কিন্তু বেশ কিছু পাঠক অন্তত তক্ষুনি তাঁকে ঠিকঠিক চিনে ফেলবেন। কেননা এ-ভাষায় কথা বলেন পৃথিবীতে একমাত্র রাজা গোবিন্দনারায়ণ। রাজা গোবিন্দনারায়ণ কেন এমন আশ্চর্য ভাষায় কথা বলেন, মনোজদের অদ্ভুত বাড়িটা ঠিক কোনখানে, সেবাড়িতে যে-অচেনা ছেলেটির ছবি রয়েছে সে-ছবিটাই বা কার, গোয়েন্দা বরদাচরণের হারানো পিস্তল কীভাবে ভজবাবুর হাতে পৌঁছে গেল, কীভাবেই বা নিখোঁজ এক যুবরাজ হয়ে গেলেন ডাকাতদলের মেজ-সর্দার— এসব প্রশ্নের সদুত্তর পেতে গেলে পড়তেই হবে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের হইচই-তোলা কিশোর উপন্যাস ‘মনোজদের অদ্ভুত বাড়ি।’ হাসির সঙ্গে মজা, মজার সঙ্গে রোমাঞ্চ, রোমাঞ্চের সঙ্গে উৎকণ্ঠার মিশেল ঘটিয়ে এক নতুন স্বাদের আশ্চর্য কিশোর উপন্যাস উপহার দিয়েছেন একালের শক্তিমান লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়।
- Weight: 200 g


Reviews
There are no reviews yet.