- Author : Shirshendu Mukhopadhyay
- Publisher : Ananda Publishers
₹356
₹475
Quantity
- Category : Galpa-Upanyas
Flexible Delivery
Fast Delivery
Guaranteed Checkout :
বাঁশিওয়ালায় আছে প্রথিতযশা সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের দুটি অপরূপ উপন্যাস বাঁশিওয়ালা এবং কোলাজ । বাঁশিওয়ালা ১৪১৪ বঙ্গাব্দের ‘শারদঅর্ঘ্য’ সম্মানে ভূষিত। বিদেশের অভ্যস্ত জীবন থেকে দেশে ফিরে এল মৃদুল। ফিরল তার শৈশবের চেনা গ্রামে। বউ লুইজা মেয়ে নিলিকে নিয়ে কানাডায় চলে গেছে। বিয়ে ভেঙে গেছে মৃদুলের। গাঁয়ের বাড়ির জমিজমা সম্পত্তি বিক্রি করে দেবে মৃদুল, এমনই ইচ্ছা। সম্পত্তির আয়-ব্যয়ের কড়াক্রান্তি হিসেবে সমেত সব আগলে আছেন হরপ্রসন্ন। মৃদুল নিজের জমিজমা দেখতে গিয়ে আবিষ্কার করল প্রকৃতির প্রাণ। ধানের ভারে নুয়ে পড়েছে গাছ। এ তার বিস্ময়। এই বিস্ময় সমেত মৃদুলকে ঘিরে ধীরে ধীরে গড়ে উঠল এক জাদুর জগৎ। মৃদুল বাঁশি বাজাল আর আকাশ বাতাস, মূক প্রাণীকুল হল বাঙ্ময় । মৃদুলের বিচ্ছিন্ন শিকড় আবার চারিয়ে গেল গ্রামের ভুঁয়ে।
- Weight: 295 g


Reviews
There are no reviews yet.