- Author : Sukanta Gangopadhyay
- Publisher : Ananda Publishers
₹375
₹500
Quantity
- Category : Galpa-Upanyas
Flexible Delivery
Fast Delivery
Guaranteed Checkout :
বিশ্বায়নের প্রভাবে বাঙালির সমাজজীবন অতিদ্রুত বদলে যাচ্ছে। তার ঐতিহ্য সংস্কৃতির অহঙ্কার আজ অনেকটাই দ্রবীভূত। পাশাপাশি ‘বাংলা ছোটগল্প বিশ্বমানের’– বাঙালির এই সাগ্রহ ঘোষণা এখন কিছুটা দ্বিধাগ্রস্ত, নিস্তেজ। এমন সংকট কাটাতে, গল্পের আঙ্গিকে যাঁরা রচনা করে চলেছেন বদলে যাওয়া সময়ের সামাজিক ও ব্যক্তি মানুষের সংকটের দলিল, তাঁদের মধ্যে তরুণ গল্পকার সুকান্ত গঙ্গোপাধ্যায় অন্যতম।
এই গ্রন্থের গল্পগুলি বাংলার গ্রাম, নগর, শহরতলির এক বিশ্বস্ত চিত্ররূপ। অতিপরিচিত মানুষ, চেনা ঘটনা, অন্তরঙ্গ পরিপার্শ্বর মধ্যে লেখক আবিষ্কার করেছেন চিরন্তন মানবজীবনের অভিব্যঞ্জনা। প্রতিটি গল্পের রচনাশৈলী স্বাতন্ত্র্যচিহ্নিত।
বিগত নয় বছর ধরে লেখা তাঁর নানা বৈচিত্র্যময় সৃজনসম্ভার থেকে বাছাই করে প্রকাশিত এই গল্প সংকলন।
- Weight: 441 g


Reviews
There are no reviews yet.