Flexible Delivery
Fast Delivery
Guaranteed Checkout :
পাত্রের বয়স ষোলো, পাত্রীর চতুর্দশ। বিবাহ যে কী বস্তু, তা বোঝার মতো বয়স তখন দুজনেরই কারওই হয়নি। তবু বিয়ে হল। যে সময়ের যা রীতি। তখনকার দিনে কৈশোরবিবাহ ক্বচিৎদৃষ্ট ব্যাপার কিছু নয়। ষোড়শ বৎসরের সেই বিবাহিত কিশোর ও তার নবপরিণীতা বালিকা বধূর অনভিজ্ঞ, বিহ্বল, সলজ্জ, মধুর ও উন্মুখ সম্পর্কের কুঁড়িটি কীভাবে একটু-একটু করে মেলে ধরল তার যাবতীয় পাপড়ি, তাই নিয়েই এই অসামান্য কৌতুকস্নিগ্ধ উপাখ্যান রচনা করেছেন বিমল কর। তাঁর পরিণত, কুশলী, মরমী লেখনীর আঁচড়ে কিশোরপ্রেমের এই কাহিনী এক চিরায়ত সৃষ্টি। ‘দেশ’-পত্রিকায় প্রকাশমাত্রই এ-কাহিনী সর্বস্তরে সমাদৃত হয়েছিল। প্রথমে বাংলায়, পরে হিন্দি ভাষার চলচ্চিত্রে রূপান্তরিত হয়ে এই উপন্যাস সারা ভারতে জাগিয়েছিল অভূতপূর্ব আলোড়ন। উপহার-উপযোগী এক বিশেষ শোভন রূপে এখন পাওয়া যায় সুমুদ্রিত এই গ্রন্থ।
- Weight: 141 g


Reviews
There are no reviews yet.