- Author : Shankha Ghosh
- Publisher : Dey's Publishing
অল্পবয়সে বুদ্ধদেবের একটি লাইন নিয়ে আমরা কৌতুক করেছি খুব। মাত্র চল্লিশেই কেন উনি বিলাপ করবেন ‘আমি বুড়ো, প্রায় বুড়ো, কী আছে আমার আর তীব্র তেতো মত্ত স্মৃতি ছাড়া’? এই ছিল হাসাহাসির বিষয়। কিন্তু এখন, ওই বয়সে পৌঁছবার আর সামান্যই যখন বাকি, এখন যেন টের পাওয়া যায় শব্দগুলির ভিতরকার লাঞ্ছনা। কৌতুকটা বুঝি ফিরিয়ে নিতে হলো আজ। আরো তা ফিরিয়ে নিতে হলো গোপীমোহনবাবুর ‘শ্রেষ্ঠ কবিতা’র ডাক শুনে। সহৃদয় তাঁর আহ্বান, সাহসিক। কিন্তু শ্রেষ্ঠ কবিতা? শুনে মনে হয় যেন পরীক্ষাঘরের শেষ ঘণ্টা বেজে উঠল। এই কি আমাদের অবসান তবে? আমরা তো ভাবছিলাম আরো অনেক বাকি আছে এগিয়ে-পিছিয়ে খেলা, অনেক নতুন করে শুরু কিংবা নতুন করে ছাড়া। তাহলে তা নয়? সত্যি বলা ছাড়া আর কোনো কাজ নেই কবিতার। কিন্তু জীবিকাবশে শ্রেণীবশে এতই আমরা মিথ্যায় জড়িয়ে আছি দিনরাত যে একটি কবিতার জন্যেও কখনো-কখনো অনেকদিন থেমে থাকতে হয়। উপরন্তু আমি যে আধুনিকতার কথা ভাবি সেখানে মন্থর পুনরাবৃত্তির কোনো মানে নেই, অবাধ প্রগল্ভতার কোনো প্রশ্রয় নেই। তাই কম লিখি বলে আমার ভয় হয় না। আমার ভয় কেবল এই যে সমস্তটা মিলিয়ে আদ্যন্ত একটিই-যে নাটক গড়ে উঠবার কথা ছিল, আজও তার অবয়ব দেখতে পাই না স্পষ্ট। ‘বলা হয় না কিছু’ এখনও রয়ে গেল পুরোনো সেই নিষ্ফলতার বোধ। এ সংকলনের সবচেয়ে প্রাচীন লেখা “কবর”, সবচেয়ে নতুন “ভূমধ্যসাগর”; মধ্যবর্তী ঠিক কুড়ি বছরের সময় থেকে সাজিয়ে নিতে গিয়ে দেখি, হতাশা ছাড়া হাতে থাকে না কিছুই।
Quantity
- Category : Kabita
Flexible Delivery
Fast Delivery
Guaranteed Checkout :
- Weight: 500 g


Reviews
There are no reviews yet.