- Author : Kaushik Majumdar
- Publisher : Book Farm
তিমিরহনন বইটিতে লেখক কৌশিক মজুমদার তাঁর জাদুবাস্তব লেখনীখানি দিয়ে বুনেছেন অপরূপ এক কাহিনি। মানচিত্র থেকে হারিয়ে যাওয়া আমপোলা গ্রাম, রহস্যময় চিনদেশ আর উনিশ শতকের লন্ডনের পটভূমিকায় রচিত এই উপন্যাসের কুশীলব বিচিত্র সব চরিত্র। একদিকে দারোগা নিকুঞ্জ, অঘোরনাথ, হানা, আদুরী, কালীনাথ আর সাইগার হোমস জড়িয়ে পড়েন এক গভীর রহস্যজালে, অন্যদিকে ইংরেজ বিজ্ঞানী রবার্ট ফরচুন চা গাছের উৎস সন্ধানে ছদ্মবেশে এগিয়ে চলেন চীনদেশের দুর্গম পথে। সঙ্গী বাঙালি যুবক রসিকচন্দ্র। এরই সমান্তরালে এক অসম্ভব যাত্রায় ব্রতী হন প্রাচীন ভারতের এক চরিত্র বজ্রবাহু। তিনিই এই উপন্যাসের আকর, আবার যোগসূত্রও বটে। তিন প্রজন্ম ধরে বয়ে চলা, ইতিহাস, রহস্য, লোককথা, রোমাঞ্চ ও অভিযানের অনন্য মিশ্রণে রচিত এই উপন্যাসকে কোনও একক ঘরানা বা জঁরের সীমারেখায় বেঁধে রাখা যায় না। বরং এটি এক চিরন্তন দস্তানগোর গল্পবলার ঐতিহ্যের উত্তরাধিকার বহন করে, যেখানে বাস্তব ও অলৌকিক, ইতিহাস ও কল্পনা অবলীলায় মিশে যায় পরস্পরের সঙ্গে। এ এমন এক উপলব্ধি, যা সরাসরি আত্মাকে স্পর্শ করে।
Quantity
- Category : Galpa-Upanyas
Flexible Delivery
Fast Delivery
Guaranteed Checkout :
- Weight: 399 g


Reviews
There are no reviews yet.